রাজস্ব আহরণে সব বিভাগকে তাগিদ রেলওয়ের
২০২৬-২৭ অর্থবছরের আয়ের লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব অর্জনে বাংলাদেশ রেলওয়ের সব বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৩ আগস্ট বাংলাদেশ রেলওয়ের মাসিক পর্যালোচনা সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পশ্চিমাঞ্চলের ট্রেনসমূহ স্ট্যান্ডার্ড কম্পোজিশন অনুযায়ী পরিচালনার ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়।
এছাড়াও সভায় সিদ্ধান্ত হয়, স্ক্র্যাপ বাবদ রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে আহ্বানকৃত দরপত্রগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে। স্ক্র্যাপ আয় কমার কারণ চিহ্নিত করে তা সমাধানের পদক্ষেপ গ্রহণ করতে হবে। কমিউটার/লোকাল/মেইল ট্রেন লিজ প্রদানের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নবনির্মিত স্টেশনসমূহে দোকান বরাদ্দের লক্ষ্যে উন্মুক্ত দরপত্র আহ্বানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, জয়দেবপুর কমিউটার ৩/৪ এর বিগত ৬ মাসের যাত্রী সংখ্যা এবং আয়ের পরিসংখ্যান পরীক্ষা-নিরীক্ষা করে পরিচালনার বিষয়ে প্রস্তাব প্রেরণ করতে হবে। ১৩৫/১৩৬ নং অভিযাত্রী কমিউটার ট্রেনের টাইমিং রিভিউ করতে হবে। ৭৭৫/৭৭৬ নং সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনকে পূর্বের রুটে অর্থাৎ ঈশ্বরদী হতে পরিচালনার বিষয়ে যাচাই-বাছাই পূর্বক প্রস্তাবনা প্রেরণ করতে হবে।
এছাড়া ভূ-সম্পত্তি বিভাগ হিসাব বিভাগের সঙ্গে আয়ের হিসাব রিকনসাইল করবে এবং তা পরের ওআরএম মিটিংয়ে উপস্থাপন করার কথা বলা হয়।
এনএস/ইএ




