যশোরে এনজিওর চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের ঢল

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
যশোরে চাকরি মেলায় উপচে পড়া ভিড়ে ১০ হাজারের বেশি চাকরিপ্রার্থী সমবেত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) যশোর পিটিআই চত্বরে এই মেলার অনুষ্ঠিত হয়। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ এই চাকরি মেলার আয়োজন করে। চাকরি মেলায় প্রত্যাশীদের উপচে পড়া ভিড় সামলাতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয়। ‌‌...

যশোরে চাকরি মেলায় উপচে পড়া ভিড়ে ১০ হাজারের বেশি চাকরিপ্রার্থী সমবেত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) যশোর পিটিআই চত্বরে এই মেলার অনুষ্ঠিত হয়। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ এই চাকরি মেলার আয়োজন করে। চাকরি মেলায় প্রত্যাশীদের উপচে পড়া ভিড় সামলাতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয়।

‌‌‘ক্যারিয়ার হোক ক্ষুদ্রঋণ সেক্টরে, অবদান হোক দেশের উন্নয়নে’ প্রতিপাদ্যে যশোর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট-পিটিআই চত্বরে এই চাকরি মেলার আয়োজন করা হয়। শনিবার সকাল থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। এক পর্যায়ে মেলায় হাজার হাজার চাকরিপ্রার্থী সমবেত হন।

সকাল ১০টার দিকে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী পরিচালক নূরে আলম মেহেদী, পরিচালক আবদুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, আরআরএফ’র প্রধান নির্বাহী ফিলিপ বিশ্বাস, জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেরিনা আক্তার, আর্স বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল আলম প্রমুখ।

আয়োজকরা জানান, চাকরি মেলায় ৩৬টি ক্ষুদ্র ঋণ বিতরণ বেসরকারি উন্নয়ন সংস্থা-এনজিও স্টল দিয়েছে। চাকরি প্রার্থীরা তাদের পছন্দের প্রতিষ্ঠানে চাকরির জন্য সিভি জমা দিচ্ছেন। এরপর প্রতিষ্ঠানগুলো তাদের নিয়োগ প্রক্রিয়া শেষে কর্মীদের নিয়োগপত্র দিবে।

আয়োজকরা জানান, চাকরি মেলায় ৩৬টি ক্ষুদ্র ঋণ বিতরণ বেসরকারি উন্নয়ন সংস্থা-এনজিও স্টল দিয়েছে। চাকরি প্রার্থীরা তাদের পছন্দের প্রতিষ্ঠানে চাকরির জন্য সিভি জমা দিয়েছেন। এরপর প্রতিষ্ঠানগুলো তাদের নিয়োগ প্রক্রিয়া শেষে কর্মীদের নিয়োগপত্র দিবে। মেলায় পাঁচ শতাধিক কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাকরি মেলায় দশ হাজারের বেশি চাকরি প্রার্থীর সমাগম ঘটে।

চাকরিপ্রার্থীদের প্রত্যাশা, এমন আয়োজন নিয়মিত হলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। তবে ভবিষ্যতে আরও বেশি মানুষের অংশগ্রহণ বিবেচনায় নিয়ে মেলার ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করার দাবি তাদের।

ক্ষুদ্রঋণ খাতে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ও চাকরি প্রত্যাশীদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের লক্ষ্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-এর উদ্যোগে যশোর পিটিআই প্রাঙ্গণে মেলার পাশাপাশি ক্ষুদ্রঋণ বিষয়ক সেমিনারও হচ্ছে।

মিলন রহমান/এনএইচআর

Original Source
https://www.jagonews24.com/country/news/1156405
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World