শিক্ষার্থীরা এতো কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও থাকার জায়গা পান না

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, এত কষ্ট করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, কিন্তু সেখানে তাদের থাকার বন্দোবস্ত হয় না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাত্র ৩০ শতাংশ শিক্ষার্থীর জন্য সিট রয়েছে। ৭০ শতাংশ শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে থাকার বন্দ...

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, এত কষ্ট করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, কিন্তু সেখানে তাদের থাকার বন্দোবস্ত হয় না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাত্র ৩০ শতাংশ শিক্ষার্থীর জন্য সিট রয়েছে। ৭০ শতাংশ শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে থাকার বন্দোবস্ত নেই।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাইয়ের অন্যতম দাবি ছিল সাংবিধানিক সংস্কার করা। অতএব পিএসসি, নির্বাচন কমিশন, মহা হিসাব নিরীক্ষকের জায়গাটা সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের সাংবিধানিক স্ট্রাকচারগুলোকে সংস্কার করতে হবে। সংস্কারের জন্য সংবিধান সংস্কার কমিটিতে শপথ নিতে হবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী শপথ নিয়েছে, কিন্তু বিএনপি শপথ নেন নাই। আপনারা মনে করছেন তরুণ প্রজন্ম কিছুই বুঝে না, তারা এমনি এমনি জুলাই বিপ্লব করেছে। সরকারকে অনুরোধ জানাই, বর্তমান প্রজন্মকে দুর্বল মনে করবেন না, আমাদের মেধাকে নষ্ট করবেন না। বিশ্ববিদ্যালয় যে আন্দোলন করেছে, সে আন্দোলনের কারণেই আপনারা ক্ষমতায় এসেছেন।

তিনি আরও বলেন, এলাকায় এলাকায় রাস্তাঘাটে বিশ্ববিদ্যালয় বানানো হচ্ছে, কিন্তু শিক্ষার্থীদের শতভাগ থাকার বন্দোবস্ত করা হচ্ছে না। যে বিশ্ববিদ্যালয় তার ছাত্রদের থাকার জায়গায় আনতে পারে না, সেই বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের থাকার নৈতিক কোনো অধিকার নাই।

শিক্ষার্থীদের আবাসন সংকট নিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা এত কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়, কিন্তু বিশ্ববিদ্যালয় তার থাকার সিটের বন্দোবস্ত করতে পারে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয়তো ৩০ শতাংশ শিক্ষার্থী হলে থাকতে পারে, আর ৭০ শতাংশ শিক্ষার্থী বাইরে থাকে। এই ৭০ শতাংশ শিক্ষার্থীর থাকার বন্দোবস্ত বিশ্ববিদ্যালয় করতে পারে নাই।

তিনি বলেন, পিএসসিতে হাজার হাজার কোটি টাকা বাজেট দেওয়া হয়, অথচ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন করা হয় না। শিক্ষার্থীদের অধিকার আদায় করতে শিখতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ছাত্রদের সঙ্গে আলোচনা করে আগামী ২ বছরের মধ্যে শতভাগ আবাসনের ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা জুলাইয়ের পরে এসে সব গণরুম ভেঙে দিয়ে চুরমার করে ফেলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুম ভেঙে দিয়ে ছোট ছোট সিট করে দেওয়া হয়েছে। প্রথম বর্ষের শিক্ষার্থীরা এখন মেধার ভিত্তিতে সিট পাচ্ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল, প্রায় ৪ হাজার নিবন্ধিত নবীন শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

মিরাজ হোসেন/কেএইচকে/এএসএম

Original Source
https://www.jagonews24.com/campus/news/1156402
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World