শিক্ষাপ্রতিষ্ঠান হবে রাজনীতিমুক্ত, এমপিও শিক্ষকদের জন্য আসছে আচরণবিধি

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার। এজন্য সেখানকার এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আচরণবিধি প্রণয়ন করা হচ্ছে। একই সঙ্গে আকর্ষণীয় পাঠদান ও শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১৫ দফা বাস্তবায়নে সম্প্রত...

দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার। এজন্য সেখানকার এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আচরণবিধি প্রণয়ন করা হচ্ছে। একই সঙ্গে আকর্ষণীয় পাঠদান ও শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১৫ দফা বাস্তবায়নে সম্প্রতি মাঠে নেমেছে শিক্ষা প্রশাসন।

কর্মপরিকল্পনা অনুযায়ী, সারাদেশে স্কুল-কলেজের শ্রেণিকক্ষে অভিন্ন পাঠ পরিকল্পনা ও রুটিন বাস্তবায়ন, মানসম্মত পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষকদের পাঠদান সরাসরি তদারকি (লাইভ মনিটরিং) করতে শিক্ষা প্রশাসন মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। সেই সঙ্গে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম বাড়ানো, বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পদক ও পুরস্কারের ব্যবস্থা এবং একটি ‘জাতীয় শিক্ষা চ্যানেল’ চালুর বিষয়ে কাজ শুরু হয়েছে।

কর্মপরিকল্পনায় সবচেয়ে গুরুত্ব পাচ্ছে শিক্ষাঙ্গনে রাজনীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা। এ লক্ষ্যে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য প্রণীত আচরণবিধি সংশোধন ও শিক্ষকদের শিক্ষাবহির্ভূত কাজ থেকে মুক্ত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার। প্রধানমন্ত্রীর দেওয়া অনুশাসনগুলো বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, অনুশাসনগুলো একটি সময়াবদ্ধ কর্মপরিকল্পনা অনুযায়ী দৃশ্যমান করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি তা বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানাতে বলা হয়েছে।

এএএইচ/একিউএফ

Original Source
https://www.jagonews24.com/education/news/1156473
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Education