শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস মনিটরিং হবে সরাসরি, চালু হচ্ছে অ্যাপ

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ফাঁকির অভিযোগ দীর্ঘদিনের। ক্লাসে গেলেও অনেক সময় মানসম্মত পাঠদান হয় না। ৩০ মিনিটের ক্লাস ৫ মিনিটে শেষ করে দেন কিছু শিক্ষক। ক্লাসে শিক্ষকদের ফাঁকি ও অবহেলাসহ সার্বিক বিষয় তদারকি করতে কেন্দ্রীয়ভাবে দেশের সব শিক...

সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ফাঁকির অভিযোগ দীর্ঘদিনের। ক্লাসে গেলেও অনেক সময় মানসম্মত পাঠদান হয় না। ৩০ মিনিটের ক্লাস ৫ মিনিটে শেষ করে দেন কিছু শিক্ষক। ক্লাসে শিক্ষকদের ফাঁকি ও অবহেলাসহ সার্বিক বিষয় তদারকি করতে কেন্দ্রীয়ভাবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস মনিটরিংয়ের উদ্যোগে নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশি সূত্র জানায়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস মনিটরিং করা হবে। মাউশির সহকারী পরিচালকরা ডিএমএস অ্যাপের মাধ্যমে শ্রেণিকক্ষের পাঠদান সরাসরি লাইভ ভিডিওকলে মনিটরিং করবেন।

এদিকে, মাঠপর্যায়ে ডিজিটাল তদারকি জোরালো করতে স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হোয়াটসঅ্যাপ নম্বর পিডিএসে আপডেট বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া দক্ষ শিক্ষকদের নিয়ে ‘মাস্টার ট্রেইনার পুল’ ও ‘টিচার্স এক্সচেঞ্জ প্রোগ্রাম’ চালুর পাশাপাশি এনসিটিবি’র সঙ্গে সমন্বয় করে অভিন্ন পাঠ পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।

দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চলতি সেপ্টেম্বর থেকে এআই ও প্রযুক্তিনির্ভর শিক্ষক প্রশিক্ষণ শুরু হচ্ছে। আইসিটি প্রকল্পের আওতায় এরই মধ্যে ৩ লাখ ৫ হাজার ২৮৮ জন শিক্ষক-কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

পাশাপাশি গণিত, ইংরেজি ও বিজ্ঞান বিষয়ের শিক্ষক ঘাটতি মেটাতে বিশেষায়িত প্রশিক্ষণ, জাতীয় শিক্ষা সপ্তাহে নতুন ক্যাটাগরিতে শিক্ষকদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পদক ও পুরস্কার দেওয়া হবে।

সংসদ টিভির প্রযুক্তি ব্যবহার করে ‘জাতীয় শিক্ষা চ্যানেল’ চালুর খসড়া কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। সহশিক্ষা কার্যক্রম নিশ্চিতেও মাঠপর্যায়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

মাউশি অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, প্রধানমন্ত্রীর ১৫ দফা অনুশাসন মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অত্যন্ত দিকনির্দেশনামূলক। সম্প্রতি আমরা একটি বৈঠক করে প্রতিটি উইংকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে কাজ ভাগ করে দিয়েছি। একই সঙ্গে চলমান কাজসহ অগ্রগতি প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষকদের এআই প্রশিক্ষণ, অ্যাপভিত্তিক লাইভ মনিটরিং ও জাতীয় শিক্ষা চ্যানেলের প্রস্তুতি দ্রুত গতিতে এগিয়ে চলছে।

অনুশাসন বাস্তবায়ন তদারকির ফোকাল পার্সন ও মাউশির উপপরিচালক (এইচআরএম) মো. শওকত হোসেন মোল্ল্যা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো শতভাগ বাস্তবায়নে নিবিড় মনিটরিং নিশ্চিত করা হচ্ছে। কোন প্রতিষ্ঠান কীভাবে কাজ করছে, তা সরাসরি তদারকি করা হচ্ছে।

তিনি বলেন, কিছু সিদ্ধান্ত স্বল্পমেয়াদি হওয়ায় দ্রুত বাস্তবায়ন সম্ভব হচ্ছে ও কিছু বিষয় এরই মধ্যে চলমান। তবে জাতীয় শিক্ষা চ্যানেল চালুর মতো কারিগরি বিষয়গুলো নিয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনার সমন্বয়ে শতভাগ বাস্তব রূপ দেওয়া হবে।

এএএইচ/ইএ

Original Source
https://www.jagonews24.com/education/news/1156500
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Education