রাজবাড়ীতে শাহ আব্দুল করি‌ম স্মরণে উৎসব, শিল্পীরা পে‌লেন সম্মাননা

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
শ‌নিবার (১২ সে‌প্টেম্বর) সন্ধ‌্যায় মুক্ত আনন্দের রাজবাড়ীর আয়োজ‌নে আজাদী ময়দা‌নে বাউল উৎসব অনু‌ষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় ‘মুক্ত আনন্দের রাজবাড়ী’র সভাপ‌তি পারভীন হকের সভাপ‌তিত্বে প্রধান অ‌তি‌থি ছি‌লেন, রাজবাড়ী জেলা প্রশাসক আফ‌রোজা পারভীন। বি‌শেষ অতিথির বক্তব‌্য রা‌খেন, সাংস্কৃ‌তি...

শ‌নিবার (১২ সে‌প্টেম্বর) সন্ধ‌্যায় মুক্ত আনন্দের রাজবাড়ীর আয়োজ‌নে আজাদী ময়দা‌নে বাউল উৎসব অনু‌ষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় ‘মুক্ত আনন্দের রাজবাড়ী’র সভাপ‌তি পারভীন হকের সভাপ‌তিত্বে প্রধান অ‌তি‌থি ছি‌লেন, রাজবাড়ী জেলা প্রশাসক আফ‌রোজা পারভীন।

বি‌শেষ অতিথির বক্তব‌্য রা‌খেন, সাংস্কৃ‌তিক ব‌্যক্তিত্ব এ এম বাচ্চু রহমান, লো‌ক গ‌বেষক সুমন কুমার দাস, ‘মুক্ত আনন্দের রাজবাড়ী’র উপ‌দেষ্টা অধ‌্যক্ষ আজিজুল হক, সাধারণ সম্পাদক অজয় দাস তালুকদার, জেলা জাসা‌সের সদস‌্য সচিব কাজী মিজানুর রহমান পলাশ প্রমুখ। সভা সঞ্চালনা ক‌রেন, মীর মোশাররফ হো‌সেন স্মৃ‌তি সংস‌দের সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম।

বাউল উৎস‌বে রাজবাড়ীর বি‌ভিন্ন স্থানের ১৬ জন বাউল শিল্পী গান প‌রি‌বেশন ক‌রেন। এ সময় গান প‌রি‌বেশনকারী বাউল শি‌ল্পী‌দের ক্রেস্ট দি‌য়ে সম্মা‌নিত করা হয়। প্রধান অ‌তিথি রাজবাড়ী জেলা প্রশাসক আফ‌রোজা পারভীন ব‌লেন, ‘গান মানুষে মানুষে সম্প্রীতি, ভালোবাসা ও মানবতার কথা ব‌লে। বাউলদের গানে প্রেম, মানবতাবাদ এবং ঈশ্বরের সান্নিধ্য লাভের পরম বাণী নিহিত রয়েছে। সুবিধা ও অর্থের তোয়াক্কা না করে বাউল সাধকেরা আজীবন গানের আলো ছড়িয়ে গেছেন।’

তিনি আরও বলেন, ‘কিংবদন্তিতুল্য শাহ আবদুল করিম তেমনই একজন সাধক, যিনি চরম দারিদ্র্যের সাথে যুদ্ধ করেও রচনা করেছেন প্রায় ১৬০০ গান। তার এই অমূল্য সৃষ্টিগুলো যেন কালক্রমে হারিয়ে না যায়, সে জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। বাউল শিল্পী আপনারা এই গানগুলোর চর্চা ও প্রচার কর‌বেন এবং শুধু গান নয়, গানের ভাবার্থ। সবার কাছে তুলে ধরবেন। যাতে বাউল দর্শন ও লোকসংগীত নিয়ে সমাজে কোনো ভুল বোঝাবোঝি না থাকে।’

আরইউআর/এমএমএফ

Original Source
https://www.jagonews24.com/entertainment/news/1156522
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Business