হানিফ পরিবহনের ঢাকাগামী বাসে ইয়াবার বিশাল চালান, চালক-হেলপার গ্রেফতার

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
চট্টগ্রামের পটিয়ায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় বাসটির চালক মো. হোসেন (৪৬) ও হেলপার মো. পারভেজ মিয়াকে আটক করা হয়েছে। শুক্রবার দিনগত রাত ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার মুজাফরাবাদ...

চট্টগ্রামের পটিয়ায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় বাসটির চালক মো. হোসেন (৪৬) ও হেলপার মো. পারভেজ মিয়াকে আটক করা হয়েছে।

শুক্রবার দিনগত রাত ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার মুজাফরাবাদ এলাকায় ঢাকাগামী বাসটিতে অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বাসের ব্যাটারি বক্সের পাশে বিশেষ কায়দায় তৈরি একটি গোপন চেম্বারের সন্ধান পান কর্মকর্তারা। পরে চেম্বারটি খুলে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

কর্মকর্তারা জানান, ইয়াবা পরিবহনের জন্য বাসটির ব্যাটারি বক্সের পাশে এমনভাবে গোপন চেম্বার তৈরি করা হয়েছিল, যা সাধারণ তল্লাশিতে সহজে শনাক্ত করা কঠিন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসটি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত হওয়ার তথ্য পাওয়া গেছে।

আটক মো. হোসেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের বাসিন্দা। আর পারভেজ মিয়ার বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলায়। তিনি বর্তমানে চট্টগ্রামের রাউজানে বসবাস করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রামেশ্বর দাস বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে হানিফ পরিবহনের বাসটিতে তল্লাশি করা হয়। এসময় ব্যাটারি বক্সের পাশে বিশেষ কায়দায় তৈরি গোপন চেম্বার থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসটি দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত হওয়ার তথ্য পাওয়া গেছে। মাদক পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে শনিবার পটিয়া থানায় মামলা করেন। পরে আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমআরএএইচ/এমআইএইচএস/

Original Source
https://www.jagonews24.com/national/news/1156537
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World