গুলশানে আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ফ্যাসিবাদী খুনিদের বিচারে সরকার শিথিলতা দেখাচ্ছে বলেই তারা দুঃসাহস দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইয়াসিন আরাফাত। আওয়ামী লীগের ‘ষড়যন্ত্র ও নানামুখী অপতৎপরতার’ প্রতিবাদে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে...

ফ্যাসিবাদী খুনিদের বিচারে সরকার শিথিলতা দেখাচ্ছে বলেই তারা দুঃসাহস দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইয়াসিন আরাফাত।

আওয়ামী লীগের ‘ষড়যন্ত্র ও নানামুখী অপতৎপরতার’ প্রতিবাদে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীতে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রাত ৮টা ৪৫ মিনিটে ভাটারা থানার সামনে থেকে গুলশান থানা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়।

ইয়াসিন আরাফাত বলেন, ‘গুলশান এলাকায় নিষিদ্ধ আওয়ামী সংগঠনের লোকেরা মিছিল করেছে। এর প্রতিবাদেই আজ আমরা বিক্ষোভ মিছিল করেছি।’

তিনি বলেন, ‘যারা শত শত মায়ের বুক খালি করেছে, যারা এ দেশে আয়নাঘর সৃষ্টি করেছে, কোটি কোটি টাকা পাচার করেছে এবং গণতন্ত্রের কবর রচনা করেছে, তাদের ঠাঁই বাংলাদেশে হতে পারে না।’

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, এত গুরুত্বপূর্ণ এলাকায় নিষিদ্ধ সংগঠনের লোকেরা কীভাবে মিছিল করতে পারে, তার জবাব দিতে হবে।

তিনি আরও বলেন, দেশে নিষিদ্ধ সংগঠনের যেসব মিছিল হচ্ছে সেগুলোর বিষয়ে সরকারকে জবাবদিহি করতে হবে।

নিষিদ্ধ লীগের বিচার কার্যক্রমে কোনো ধরনের ‘তালবাহানা’ করা হলে সরকারের বিরুদ্ধে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন তিনি।

‘এই ফ্যাসিবাদের আর কোনো ঠাঁই বাংলাদেশে হবে না’ বলে মন্তব্য করেন ইয়াসিন আরাফাত।

বিক্ষোভ মিছিল থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং তাদের কথিত অপতৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

এসময় গুলশান পূর্ব থানা আমির জিল্লুর রহমান, ভাটারা থানা আমির অ্যাডভোকেট রেজাউল করিম, গুলশান পশ্চিম থানা আমির মাহমুদুর রহমান আযাদসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমইউ/এমআইএইচএস

Original Source
https://www.jagonews24.com/politics/news/1156549
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World