সন্দেহ হওয়ায় তল্লাশি, ঢামেকে মিললো চুরি করা মোবাইল-পাওয়ার ব্যাংক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগ থেকে একটি মোবাইল ও একটি পাওয়ার ব্যাংকসহ আব্দুল কুদ্দুস (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আনসার সদস্যরা তার কাছে থেকে একটি মোবাইল ও একটি পাওয়ার ব্যাংক উদ্ধার করে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানান, নতুন ভবনের পাঁচ তলায় ডিউটি অবস্থায় একজনকে সন্দেহ হলে তার কাছে থেকে একটি মোবাইল ও একটি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য ঢামেকে পুলিশ ক্যাম্পের সোপর্দ করা হয়।
ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, নতুন ভবনের পাঁচ তলা থেকে চোর সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির বিষয়টি স্বীকার করেছেন। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
কেএজেডআইএ/এমআইএইচএস

