রিমোর্টের সাইন জানাবে এসির কোথায় কী সমস্যা, জানতেন আগে?

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
গরমের দিনে এসি চালু করে হঠাৎ রিমোটের ডিসপ্লেতে অপরিচিত কোনো চিহ্ন দেখা গেলে অনেকেই চিন্তায় পড়ে যান। এসির রিমোটে থাকা প্রতিটি প্রতীকের আলাদা অর্থ রয়েছে। কোনোটি শুধু এসির নির্দিষ্ট মোড চালু থাকার কথা জানায়, আবার কিছু ক্ষেত্রে অস্বাভাবিক সংকেত বা ইরোর কোড যন্ত্রে সমস্যার ইঙ্গিত দিতে...

গরমের দিনে এসি চালু করে হঠাৎ রিমোটের ডিসপ্লেতে অপরিচিত কোনো চিহ্ন দেখা গেলে অনেকেই চিন্তায় পড়ে যান। এসির রিমোটে থাকা প্রতিটি প্রতীকের আলাদা অর্থ রয়েছে। কোনোটি শুধু এসির নির্দিষ্ট মোড চালু থাকার কথা জানায়, আবার কিছু ক্ষেত্রে অস্বাভাবিক সংকেত বা ইরোর কোড যন্ত্রে সমস্যার ইঙ্গিত দিতে পারে। তাই রিমোটের ডিসপ্লেতে কী দেখাচ্ছে, সেটি জানা থাকলে অনেক সময় সমস্যার প্রাথমিক ধারণা পাওয়া যায়।

বরফের চিহ্ন

রিমোটে বরফের টুকরোর মতো চিহ্ন সাধারণত কুল মোড বোঝায়। অর্থাৎ এসি ঘর ঠান্ডা করার জন্য কাজ করছে। এটি নিজে কোনো সমস্যার সংকেত নয়। তবে কুল মোড চালু থাকা সত্ত্বেও এসি ঠান্ডা না করলে ফিল্টার নোংরা, রেফ্রিজারেন্টের সমস্যা বা অন্য কোনো ত্রুটি থাকতে পারে।

সূর্যের চিহ্ন

সূর্যের প্রতীক সাধারণত হিট মোড নির্দেশ করে। যেসব এসিতে গরম বাতাস দেওয়ার সুবিধা রয়েছে, সেখানে এই মোড ব্যবহার করা হয়। গরমের সময় ভুল করে এই মোড চালু হয়ে গেলে ঠান্ডার বদলে উষ্ণ বাতাস আসতে পারে। তাই রিমোটে সূর্যের চিহ্ন দেখা গেলে প্রথমেই মোড সেটিং পরীক্ষা করুন।

পানির ফোঁটার চিহ্ন

পানির ফোঁটার প্রতীক সাধারণত ড্রাই মোড বোঝায়। এই মোডের মূল কাজ ঘরের আর্দ্রতা কমানো। বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকলে এটি কাজে আসতে পারে। তবে এই চিহ্ন দেখালেই এসিতে পানি জমেছে বা লিক হচ্ছে এমনটা ধরে নেওয়া ঠিক নয়।

ফ্যানের চিহ্ন

ফ্যানের প্রতীক সাধারণত ফ্যান মোড নির্দেশ করে। এ অবস্থায় এসি মূলত বাতাস সঞ্চালন করে, কিন্তু সবসময় কম্প্রেসর চালিয়ে ঘর ঠান্ডা করে না। ফলে এই চিহ্ন দেখা গেলে এসি নষ্ট হয়েছে বলে ধরে নেওয়ার কারণ নেই।

চাঁদের চিহ্ন

চাঁদের প্রতীক থাকলে সাধারণত স্লিপ মোড চালু রয়েছে। রাতে আরামদায়ক তাপমাত্রা বজায় রাখা এবং অনেক মডেলে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এই মোড ব্যবহার করা হয়। তাই রিমোটে চাঁদের চিহ্ন দেখলে সেটিকে ত্রুটি হিসেবে ভাববেন না।

তাপমাত্রার অস্বাভাবিক পরিবর্তন

রিমোটে সেট করা তাপমাত্রা এবং ঘরের বাস্তব তাপমাত্রার মধ্যে পার্থক্য থাকতেই পারে। অনেক এসিতে টেম্পারেচার ডিসপ্লে থেকে সেটিং দেখা যায়। কিন্তু এসি দীর্ঘ সময় চলার পরও ঘর ঠান্ডা না হলে শুধু রিমোটের তাপমাত্রা দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ফিল্টার, আউটডোর ইউনিট বা কুলিং সিস্টেম পরীক্ষা করা প্রয়োজন হতে পারে।

ইরোর বা অস্বাভাবিক কোড

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরোর কোড। কিছু এসিতে ই১, ই২, ই৩, পি১, এফ১-এর মতো কোড দেখা যেতে পারে। এগুলোর অর্থ ব্র্যান্ড ও মডেলভেদে আলাদা হতে পারে। কোনো মডেলে সেন্সরের সমস্যা, আবার অন্য মডেলে যোগাযোগ, পানি নিষ্কাশন বা অন্য কোনো ত্রুটি বোঝাতে একই ধরনের কোড ব্যবহার করা হতে পারে। তাই শুধু কোড দেখে নির্দিষ্ট যন্ত্রাংশ নষ্ট হয়েছে বলে ধরে নেওয়া ঠিক নয়।

ব্যাটারির চিহ্ন

রিমোটে ব্যাটারির আইকন দেখা গেলে সাধারণত রিমোটের ব্যাটারি দুর্বল হয়ে আসার ইঙ্গিত পাওয়া যায়। তখন এসির কমান্ড ঠিকমতো কাজ না করা, ডিসপ্লে অস্পষ্ট হওয়া বা রিমোট থেকে সিগন্যাল না যাওয়ার মতো সমস্যা হতে পারে। ব্যাটারি বদলানোর পরও সমস্যা থাকলে রিমোট বা এসির সেন্সরে সমস্যা থাকতে পারে।

তাহলে কোন সাইন দেখলে কী করবেন?

রিমোটের বরফ, সূর্য, ফোঁটা, ফ্যান বা চাঁদের প্রতীক সাধারণত মোড নির্দেশ করে, এগুলোকে সরাসরি এসির ত্রুটি ভাবার কারণ নেই। অন্যদিকে ইরোর কোড, বারবার সতর্ক সংকেত, অস্বাভাবিকভাবে তাপমাত্রা দেখানো কিংবা রিমোটের কমান্ডে এসি সাড়া না দেওয়া হলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।

সবচেয়ে নিরাপদ পদ্ধতি হলো এসির ব্যবহারবিধি বা ম্যানুয়ালে দেওয়া কোডের তালিকা দেখে অর্থ নিশ্চিত করা। সমস্যা থেকে গেলে নিজে এসি খুলে পরীক্ষা না করে দক্ষ টেকনিশিয়ানের সাহায্য নেওয়াই ভালো।

কেএসকে

Original Source
https://www.jagonews24.com/technology/article/1156601
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World