পদ্মায় নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ভেসে উঠলো ছাত্রদল নেতার মরদেহ

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
পাবনার ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে পিকনিকের নৌকা ধাক্কা লেগে নদীতে পড়ে নিখোঁজ হন রাকিবুজ্জামান রকি নামে এক ছাত্রদল নেতা। দীর্ঘ ৩৮ ঘণ্টা পর পদ্মার শাখা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঈশ্বরদীর চরকুড়লিয়া আকাতের ঘাট এলাকায় ...

পাবনার ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে পিকনিকের নৌকা ধাক্কা লেগে নদীতে পড়ে নিখোঁজ হন রাকিবুজ্জামান রকি নামে এক ছাত্রদল নেতা। দীর্ঘ ৩৮ ঘণ্টা পর পদ্মার শাখা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঈশ্বরদীর চরকুড়লিয়া আকাতের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ার ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান এ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

চরকুড়ুলিয়া গ্রামের স্কুল শিক্ষক সেলিম রেজা জাগো নিউজকে জানান, রবিবার সকাল ৯টার দিকে চরকুড়লিয়া গ্রামের আকাতের ঘাট এলাকায় পদ্মার শাখা নদীতে একজনের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে নৌ-পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

এর আগে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে ১২৩ জন যাত্রী বহনকারী পিকনিকের নৌকা (ট্রলার) ধাক্কায় প্রথমে ৩ জন নিখোঁজ হন। পরে দুইজনকে উদ্ধার করা হলেও রকি নিখোঁজ ছিল। নিখোঁজ ছাত্রদল নেতা রকি ঝিনাইদহ জেলার শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব।

পিকনিকে নৌকায় থাকা যাত্রীরা জানান, শুক্রবার সকালে কুষ্টিয়ার কাতলাগাড়ী গড়াই নদী থেকে পদ্মা নদীতে নৌকাযোগে পিকনিকে বের হয় প্রায় শতাধিক ভ্রমণকারী। ভ্রমণ শেষে ফেরার পথে রাতে হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারের সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগে। এ সময় ছাত্রদল নেতা রকিসহ তিনজন নদীতে ছিটকে পড়েন। কিছুক্ষণ পরেই নৌপুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে মো. লিটন (৩৮) ও মো. ওয়াহাব (৪৫) নামে দুজনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ রয়ে যায় ছাত্রদল নেতা রকি।

কুষ্টিয়ার ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জাগো নিউজকে জানান, ঈশ্বরদীর চরকুড়লিয়া গ্রামে পদ্মার শাখা নদীতে একটি মরদেহ ভেসে যাওয়া দেখে স্থানীয় গ্রামবাসী মুঠোফোনে আমাদের জানান। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এটি ছাত্রদল নেতার রকির মরদেহ বলে তিনি নিশ্চিত করেন।

শেখ মহসীন/কেজে/জেআইএম

Original Source
https://www.jagonews24.com/country/news/1156612
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World