স্বাধীন বাংলা বেতারের সেই কণ্ঠ আর নেই, চলে গেলেন শিবু রায়

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী শিবু রায় আর নেই। আজ রববিার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে একটি হাসপাতালে স্ট্রোকজনিত সমস্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শিবু রায় ছিলেন একাধারে কণ্ঠশিল্পী ও সুরকার। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন...

বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী শিবু রায় আর নেই। আজ রববিার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে একটি হাসপাতালে স্ট্রোকজনিত সমস্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

শিবু রায় ছিলেন একাধারে কণ্ঠশিল্পী ও সুরকার। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের শিল্পী হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সংস্কৃতি অঙ্গনে সক্রিয় শিবু রায় দীর্ঘদিন আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তার মৃত্যুতে সহকর্মী, শিল্পী ও সংস্কৃতিসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সবাই প্রয়াত এই শিল্পীর আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

এলআইএ

Original Source
https://www.jagonews24.com/entertainment/news/1156625
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World