গাড়ি কিনলেন দিব্য-সৌম্য, ছেলেদের আশীর্বাদ করে যা লিখলেন শাহনাজ খুশি
নাট্যকার বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশির দুই ছেলে দিব্য ও সৌম্য। বাবা-মায়ের মতো ছোটবেলা থেকেই নাটক-সিনেমার পরিবেশে বেড়ে উঠেছেন তারা। সেই থেকেই অভিনয়ের প্রতি তৈরি হয় আগ্রহ ও ভালোবাসা।
সময়ের সঙ্গে সেই ভালোবাসাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন দুই ভাই।
বর্তমানে পড়াশোনার পাশাপাশি নিয়মিত অভিনয় করছেন দিব্য ও সৌম্য। টেলিভিশন নাটকের পাশাপাশি সিনেমা ও ওয়েব ফিল্মেও কাজ করছেন তারা। নিজেদের অভিনয় দিয়ে এরই মধ্যে দর্শকের কাছে পরিচিতি তৈরি করেছেন দুই ভাই।
ফলে বাবা-মায়ের পরিচয়ের বাইরে নিজেদের কাজ দিয়েও শোবিজে জায়গা করে নিচ্ছেন তারা।
এর মধ্যেই জীবনের নতুন এক অধ্যায়ে পা রাখলেন দিব্য ও সৌম্য। দুই ভাই গাড়ি কিনেছেন। তাদের এই নতুন অর্জনে আনন্দিত মা শাহনাজ খুশি। সামাজিক যোগাযোগমাধ্যমে দুই ছেলের নতুন স্বপ্ন, পরিশ্রম ও পথচলার কথা জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে শাহনাজ খুশি লিখেছেন, ‘দিব্য-সৌম্যর নতুন স্বপ্ন, পরিশ্রম আর নতুন পথচলা। অভিনন্দন বাবা। তোদের কষ্ট/স্বপ্ন সার্থক হোক।’
সৌম্য আলোচিত ওয়েব সিরিজ ‘কাইজার’-এ অনন্ত চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন। অন্যদিকে দিব্য অভিনয় করেছেন আলোচিত ওয়েব সিরিজ ‘কারাগার’-এর পরবর্তী পর্বে।
দুজনকেই বিভিন্ন সময় টেলিভিশন নাটক, ওয়েব কনটেন্ট ও অন্যান্য কাজে দেখা যাচ্ছে।
এমআই/এলআইএ


