খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা, সেবা পেলেন ৮৬১ জন

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
দুর্গম পার্বত্য অঞ্চলের জনসাধারণের জন্য খাগড়াছড়ি রিজিয়ন ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী। শনিবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজিত এ চিকিৎসা কার্যক্রমে ৮৬১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা, প্রয়োজনীয় পরামর্শ ও সেবা দেওয়া হয়। রোববার (১৩ স...

দুর্গম পার্বত্য অঞ্চলের জনসাধারণের জন্য খাগড়াছড়ি রিজিয়ন ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজিত এ চিকিৎসা কার্যক্রমে ৮৬১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা, প্রয়োজনীয় পরামর্শ ও সেবা দেওয়া হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসা কার্যক্রমে সার্জারি, মেডিসিন, চর্মরোগ, স্ত্রীরোগ ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। দুর্গম এলাকার শত শত পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ এ কার্যক্রমের মাধ্যমে উপকৃত হন।

খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বিভিন্ন জোনের উদ্যোগ ও ব্যবস্থাপনায় প্রত্যন্ত ও দুর্গম এলাকার রোগীদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। এতে দুর্গম এলাকার বাসিন্দাদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা গ্রহণের সুযোগ সহজতর হয়।

আইএসপিআর আরও জানায়, ভৌগোলিক ও যোগাযোগগত সীমাবদ্ধতার কারণে পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকার অনেক মানুষ নিয়মিতভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না। এমন বাস্তবতায় সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত এ ধরনের চিকিৎসা কার্যক্রম স্থানীয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি বজায় রাখা এবং স্থানীয় জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।

টিটি/জেএইচ

Original Source
https://www.jagonews24.com/national/news/1156679
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Defense