আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে এবার গুলশানে বিএনপির মিছিল
ঢাকাসহ সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে রাজধানীর গুলশানে মিছিল করেছেন বিএনপির গুলশান ও বনানী থানা শাখার নেতাকর্মীরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান-১ এর নাভানা টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়, শেষ হয় গুলশান-২ এ গিয়ে। মিছিলে প্রায় দুই থেকে আড়াই হাজার নেতাকর্মী অংশ নেন।
মিছিলে গুলশান থানা বিএনপির আহ্বায়ক এস এ মামুন, বিএনপি নেতা জামাল কামাল মোল্লা, গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইছাহাক আলী, বনানী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি শহীদুল্লাহ, বনানী থানার ১৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল করিম বাবুল, বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি চানমিয়া সরদার, বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাকিল, বনানী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. সানোয়ার হোসেন, গুলশান থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবিএম রাজ্জাক, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল, বনানী থানা বিএনপির আহ্বায়ক হবি উল্লাহ হবি, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম নুরুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কেএইচ/ইএ



