ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা পৌনে ২ লাখ টাকা

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভা পাওয়া বিভিন্ন বাসাবাড়ি থেকে ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকার জরিমানা আদায় করা হয়েছে। তিন মাসব্যাপী মশক নিধনের কার্যক্রম অংশ হিসেবে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আজ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন। ...

ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভা পাওয়া বিভিন্ন বাসাবাড়ি থেকে ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকার জরিমানা আদায় করা হয়েছে। তিন মাসব্যাপী মশক নিধনের কার্যক্রম অংশ হিসেবে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আজ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন।

এ সময় মিরপুর-১০, রূপনগর, উত্তর পল্লবী, আগারগাঁও, উত্তরা নিকুঞ্জ ও বারিধারা এলাকায় এডিস মশার লার্ভা পাওয়ার অভিযোগে মোট ২৮টি মামলা করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট অতিস দশি চাকমা, এস এম রাসেল ইসলাম নূর, শরিফুল আলম তানভীর, প্রমথ রঞ্জন ঘটক ও দেদারুল ইসলামের নেতৃত্বে এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী তিন মাসের কর্মসূচির আওতায় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের কর্মীরা উত্তর সিটির বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে সোর্স রিডাকশন, লার্ভিসাইডিং, ছাদ বাগান পরিদর্শন, জনসচেতনতা বিষয়ক মাইকিং, নোবালিউরন ট্যাবলেট প্রয়োগ, লিফলেট বিতরণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে ডেঙ্গু সচেতনতা বিষয়ক দিকনির্দেশনা প্রদান করবেন।

এমএমএ/ইএ

Original Source
https://www.jagonews24.com/law-courts/news/1156852
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World