ছোট মেয়েকে ধর্ষণ, মেজ মেয়ের মামলায় বাবা কারাগারে

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
গাজীপুরের টঙ্গীতে নিজের ছোট মেয়েকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় মেজ মেয়ের করা মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গী পূর্ব থানার বনমালা রেলগেট এলাকায় জনৈক সুমন মিয়ার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে দুপুরে আদালতে নেওয়া হয়। তবে আ...

গাজীপুরের টঙ্গীতে নিজের ছোট মেয়েকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় মেজ মেয়ের করা মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গী পূর্ব থানার বনমালা রেলগেট এলাকায় জনৈক সুমন মিয়ার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে দুপুরে আদালতে নেওয়া হয়। তবে আইনজীবীর মৃত্যুর ঘটনায় আদালতের কার্যক্রম বন্ধ থাকায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার আবুল কাশেম (৭০) ময়মনসিংহের ধোবাউড়া থানার হরিপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে বনমালা রেল গেট সুমন মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

থানায় করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আবুল কাশেম ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। তার স্ত্রী মানসিক প্রতিবন্ধী। দুই বছর আগে অন্যত্র চলে যান। এরপর থেকে আবুল কাশেম পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ওই বাসায় বসবাস করে আসছিলেন। ভাড়া বাসায় শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে আবুল কাশেমের মেজ মেয়ে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যায়।

বিকেলে সে বাসায় এসে জানতে পারে, তার ১৩ বছর বয়সী ছোট বোনকে বাসায় একা পেয়ে বাবা ধর্ষণ করেছেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা আবুল কাশেমকে আটক করে পুলিশে খবর দেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বলেন, ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিহাব খান/এসআর/এএসএম

Original Source
https://www.jagonews24.com/country/news/1156870
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World