অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে জোগ দেন আসিফ মাহমুদ
তার বিরুদ্ধে আসা নানা অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জামায়াত জোটে জোগ দিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
রোববার (১৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এমন মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, আসিফ মাহমুদ যে সময় জামায়াতবিরোধী ছিল, সে সময় তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ সত্য ছিল! এবং সেসময় দুর্নীতির অভিযোগে ড. মুহাম্মাদ ইউনূসের অনুরোধ সত্ত্বেও জামায়াতের আমির তাকে ঢাকা-১০ আসনের নমিনেশন পর্যন্ত দেননি।
এরপর রাশেদ খাঁন লেখেন, এখন যেহেতু তিনি জামায়াত জোটের রাজনীতির চর্চা করেন, সুতরাং তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ ভিত্তিহীন! একজন ব্যক্তি অপরাধী নাকি নিরপরাধ, সেটি নির্ভর করে তিনি জামায়াতের লোক কি না! জামায়াত করলে বা জামায়াতকে সমর্থন করলে, একজন ব্যক্তির সব অপরাধ ধুয়ে-মুছে যায় এবং তিনি পুরোদস্তুর ফেরেস্তা হয়ে যান! আর তাই আসিফ মাহমুদও তার অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে যোগ দিয়েছেন! এখন তিনি নিষ্পাপ, একদম কলঙ্কমুক্ত!
শেষে তিনি লেখেন, আবার যদি কখনো এনসিপি জামায়াত জোট ছাড়ে, তখন আর দুদক লাগবে না, জামায়াত শিবিরই তার দুর্নীতির বিচারের রায় দিয়ে দেবে! দেখা যাক, আসিফ মাহমুদ আর কতদিন জমায়াত জোটের রাজনীতি করে নিজেকে সেইফ করতে পারেন!
এএমএ

