৬ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ময়মনসিংহের গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ছয় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধার ও রেললাইন মেরামতের পর রেল যোগাযোগ সচল হয়। এর আগে বিকেল সোয়া ৫টার দিকে গফরগাঁওয়ের কাওরাইদ ও মশাখা...

ময়মনসিংহের গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ছয় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধার ও রেললাইন মেরামতের পর রেল যোগাযোগ সচল হয়।

এর আগে বিকেল সোয়া ৫টার দিকে গফরগাঁওয়ের কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জাগো নিউজকে বলেন, লাইনচ্যুত বগি উদ্ধারের পর রেললাইন সচল করা হয়েছে। বর্তমানে এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

লাইনচ্যুতর কারণে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন আটকা পড়ে। রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার পর এসব ট্রেনও গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

হোসাইন সুলভ/এফএ

Original Source
https://www.jagonews24.com/country/news/1156921
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Business