৬ লাখ ইয়াবা ফেলে পালাল মাদক কারবারিরা

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
কক্সবাজারের টেকনাফে চোরাকারবারিরা মাদক কেনাবেচার সময় র‍্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি র‌্যাব। র‍্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে বিষ...

কক্সবাজারের টেকনাফে চোরাকারবারিরা মাদক কেনাবেচার সময় র‍্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি র‌্যাব।

র‍্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, র‍্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল শাপলা চত্বর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফের সাবরাং বাজার পাড়া এলাকায় ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে মজুত করে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের সত্যতা নিশ্চিত করতে আভিযানিক দলটি ১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে সাবরাং ইউপির ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা ফিরোজের লবণের মাঠের পাশের এলাকায় পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ৮-১০ জন মাদক কারবারি ৪টি পোটলা ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশি করে পোটলাগুলো থেকে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার আলামত টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। 

জাহাঙ্গীর আলম/এফএ

Original Source
https://www.jagonews24.com/country/news/1156934
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World