রাজধানীতে পুলিশের অভিযানে ৫৪৭ জন গ্রেফতার
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানানো হয়।
তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৭ জন, লালবাগে ৩২, ওয়ারীতে ৭৭, মতিঝিলে ৫৮, তেজগাঁওয়ে ৯২, মিরপুরে ১৩৮, গুলশানে ৫৩, উত্তরা বিভাগে ৫৬ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) ও সিটিটিসি বিভাগে দুজন করে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ২ হাজার ৩২১ পিস ইয়াবা, ২ কেজি ৩৮০ গ্রাম গাঁজা, আট বোতল ফেনসিডিল ও পাঁচ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ ছাড়া পুলিশের অভিযানে আটটি মোবাইল ফোন, ২০০ গজ ইন্টারনেট ক্যাবল, একটি বাস, নগদ ১২ হাজার ৭৫০ টাকা, একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি সামুরাই এবং ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
ডিসি আকতার আরও জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
টিটি/জেএইচ


