ক্রীড়ার উন্নয়নে ‘না’ শব্দ নেই, এশিয়ান গেমসের সব বিল পরিশোধ করা হবে

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ক্রীড়ার উন্নয়নে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ঘাটতি রাখা হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ক্রীড়ার উন্নয়নে তার কাছে ‘না’ বলে কোনো শব্দ নেই। এশিয়ান গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) প্রয়োজনীয় অর্থ পর্যায়ক্রমে ছাড় এবং তাদ...

ক্রীড়ার উন্নয়নে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ঘাটতি রাখা হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ক্রীড়ার উন্নয়নে তার কাছে ‘না’ বলে কোনো শব্দ নেই। এশিয়ান গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) প্রয়োজনীয় অর্থ পর্যায়ক্রমে ছাড় এবং তাদের সব বিল পরিশোধ করা হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ক্রীড়া উৎসব-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য এরইমধ্যে প্রায় ১০ কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এশিয়ান গেমস থেকে ফিরে বিল জমা দিলে সরকারের নীতিমালা অনুযায়ী তাদের সব বিল পরিশোধ করা হবে।

তিনি বলেন, এটি সরকারের একটি পলিসি। সেই পলিসির মধ্য থেকেই আমাদের সব কার্যক্রম করতে হয়। তাই এ ধরনের বিষয় নিয়ে বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই। বর্তমান সরকার স্পোর্টসকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ক্রীড়ার জন্য যেসব সুযোগ-সুবিধা প্রয়োজন, সবগুলোই ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে করা হবে।

ক্রীড়া নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, অনেকেই হয়তো এসব বিষয় নিয়ে পানি ঘোলা করার চেষ্টা করেন বা বিভ্রান্তি তৈরি করেন। তবে যেকোনো সমস্যা নিয়ে তার সঙ্গে সরাসরি যোগাযোগের আহ্বান জানান তিনি।

আমিনুল হক বলেন, যেখানে আমি বসে আছি, আপনারা যেকোনো বিষয় আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আমি তাৎক্ষণিকভাবেই চেষ্টা করি সেই সমস্যাগুলো সমাধান করতে। আর আমার কাছে স্পোর্টসের উন্নয়নের জন্য কোনো ‌‘না’ বলে কোনো শব্দ নেই।

ক্রীড়া সাংবাদিকদের জন্যও সরকারের সহযোগিতার পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, ক্রীড়াবিদ ও ফেডারেশনগুলোর জন্য সরকার যে ‘সিড মানি’ দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে, সেখান থেকে ক্রীড়া সাংবাদিকদের সংগঠনগুলোকেও সহযোগিতা করার চিন্তা রয়েছে। 

বিশেষ করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও অন্যান্য সাংবাদিক সংগঠনের সদস্যরা বছরব্যাপী বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন উল্লেখ করে তাদের জন্য সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।

ক্রীড়া সাংবাদিকদের বসার জায়গার বিষয়েও সহযোগিতার আশ্বাস দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ফেডারেশনগুলোকে ইতোমধ্যে স্টেডিয়ামমুখী হওয়ার জন্য বলা হয়েছে। বিভিন্ন স্টেডিয়ামে তাদের প্রয়োজনীয় কক্ষ বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। ক্রীড়া সাংবাদিকদের যেখানে কক্ষ রয়েছে, সেখানে আরও কোথাও কক্ষের প্রয়োজন হলে তাকে জানালে সর্বোচ্চভাবে সহযোগিতা করার চেষ্টা করবেন।

ক্রীড়াঙ্গনে করপোরেট প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন আমিনুল হক। তিনি বলেন, সরকার একা ক্রীড়াঙ্গনের উন্নয়ন করতে চায় না। বিভিন্ন ফেডারেশনে করপোরেট হাউসগুলোর ক্রীড়ামোদী ব্যক্তিদের সম্পৃক্ত করা হচ্ছে, যাতে তারা ক্রীড়ার উন্নয়নে জোরালো ভূমিকা রাখতে পারেন।

তিনি বলেন, আমরা চাই তারা স্পোর্টসের জন্য কাজ করুক, তারা স্পোর্টসে ইনভেস্ট করুক। সরকারের পক্ষ থেকে তাদের যেই ধরনের সুযোগ-সুবিধা দেওয়া দরকার, সেটাও আমরা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি।

অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ জাবেরের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন ফেডারেশনে করপোরেট হাউসের কর্ণধারদের সম্পৃক্ত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার অংশ হিসেবেই ক্রীড়াঙ্গনকে ভালোবাসেন এমন ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ক্রীড়ায় বেসরকারি বিনিয়োগ ও অংশগ্রহণ বাড়বে।

এমএএস/এসএনআর

Original Source
https://www.jagonews24.com/national/news/1157019
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World