আটা-ময়দা কিনতে কত খরচ? জানুন পশ্চিমবঙ্গের বাজারদর
আর মাত্র কয়েকটা দিন। এরপরই ঢাকে পড়বে কাঠি। শুরু হবে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। তার আগে পশ্চিমবঙ্গের খোলা বাজারে বর্তমানে আটা ও ময়দার দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে।
দুর্গাপূজাকে ঘিরে পশ্চিমবঙ্গের হোটেল-রেস্তোরাঁ, বেকারি ও বিভিন্ন খাদ্যপ্রতিষ্ঠানে আটা ও ময়দার চাহিদা বেড়ে যায়। ফলে উৎসবের মৌসুমে এসব পণ্যের দাম বাড়ার আশঙ্কা থাকে।
তবে এবার চাহিদার তুলনায় গমের সরবরাহ ও উৎপাদন পর্যাপ্ত থাকায় আটা ও ময়দার দাম এখনো স্থিতিশীল। পাশাপাশি, খোলা বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নজরদারিও রয়েছে।
পশ্চিমবঙ্গে আটার দাম কত?
পশ্চিমবঙ্গের খুচরা বাজারে বর্তমানে খোলা আটার দাম প্রতি কেজি প্রায় ৪০ রুপি।
তবে ব্র্যান্ড ও মানভেদে প্যাকেটজাত আটার দামে কিছুটা পার্থক্য রয়েছে। ব্র্যান্ডেড প্যাকেটজাত আটার দাম প্রতি কেজি ৪৫ থেকে ৪৭ রুপির মধ্যে।
ময়দার দাম কত?
খুচরা বাজারে বর্তমানে ময়দার দাম প্রতি কেজি প্রায় ৩৮ রুপি।
অন্যদিকে, প্যাকেটজাত ব্র্যান্ডেড ময়দার দাম প্রতি কেজি ৪৬ থেকে ৪৮ রুপির মধ্যে।
অর্থাৎ খোলা বাজারের আটা ও ময়দার তুলনায় ব্র্যান্ডেড প্যাকেটজাত পণ্যের দাম কিছুটা বেশি।
দুর্গাপূজার মৌসুমে আটা ও ময়দার চাহিদা আরও বাড়তে পারে। তবে গমের সরবরাহ স্বাভাবিক থাকলে এবং বাজারে সরকারি নজরদারি অব্যাহত থাকলে দাম বড় ধরনের পরিবর্তনের শঙ্কা কম বলে মনে করা হচ্ছে।
ডিডি/কেএএ/



