কালিয়াকৈরে নকল সিগারেট ও কাঁচামাল উদ্ধার

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে লাকি স্ট্রাইক, ডার্বি ও রয়্যালস ব্র্যান্ডের নকল সিগারেট, প্রসেসড টোব্যাকো এবং সিগারেট তৈরির কাঁচামাল অ্যাসিটেট টো উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইডি)। অভিযানে র‍্যাব-১-এর সদস্যরা কাস্টমস গোয়েন্দাকে সহায়তা করেন। সোমবার (১৪ সেপ...

গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে লাকি স্ট্রাইক, ডার্বি ও রয়্যালস ব্র্যান্ডের নকল সিগারেট, প্রসেসড টোব্যাকো এবং সিগারেট তৈরির কাঁচামাল অ্যাসিটেট টো উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইডি)। অভিযানে র‍্যাব-১-এর সদস্যরা কাস্টমস গোয়েন্দাকে সহায়তা করেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এতে বলা হয়, গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অবৈধ ও নকল সিগারেট উৎপাদনের অভিযোগের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে তিন ব্র্যান্ডের নকল সিগারেটের পাশাপাশি প্রসেসড টোব্যাকো এবং সিগারেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ কাঁচামাল অ্যাসিটেট টো উদ্ধার করা হয়।

এনবিআর জানায়, উদ্ধার করা সিগারেটের প্যাকেটে কোনো রাজস্ব স্ট্যাম্প বা ব্যান্ডরোল পাওয়া যায়নি। ফলে এসব সিগারেট অবৈধভাবে উৎপাদন ও বাজারজাত করে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করছে কাস্টমস গোয়েন্দা।

এর আগে কালিয়াকৈর উপজেলার পাঁচগাছী এলাকায় অবস্থিত শামস টোব্যাকোর বিরুদ্ধে ব্যান্ডরোলবিহীন বা নকল ব্যান্ডরোল ব্যবহার করে সিগারেট উৎপাদন ও বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়। তবে অভিযানে উদ্ধার করা নকল সিগারেট, প্রসেসড টোব্যাকো ও অ্যাসিটেট টোর সঙ্গে শামস টোব্যাকোর সম্পৃক্ততা এখনো চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার করা পণ্যের উৎস, উৎপাদন ও সরবরাহ-শৃঙ্খল, কাঁচামাল সংগ্রহের উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণও নিরূপণ করা হবে।

এসএম/এমএএইচ/

Original Source
https://www.jagonews24.com/national/news/1157194
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World