পাকিস্তানকে আইসিসির জরিমানা

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
নারী এশিয়া কাপ সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে পাকিস্তান দলকে। সেমিফাইনালের ম্যাচটি হয়েছিল গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে। আইসিসির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী সেমিফাইনালে নির্ধারি...

নারী এশিয়া কাপ সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে পাকিস্তান দলকে। সেমিফাইনালের ম্যাচটি হয়েছিল গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে।

আইসিসির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী সেমিফাইনালে নির্ধারিত সময়ে এক ওভার পিছিয়ে থাকায় ৫ শতাংশ ম্যাচ ফি কর্তন করা হয় পুরো দলের।

মাঠের আম্পায়ার বৃন্দা রাঠি ও শাথিরা জাকির জেসি, তৃতীয় আম্পায়ার রোকেয়া সুলতানা এবং চতুর্থ আম্পায়ার রাবাব আহসান পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ আনেন। পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।

সেদিন জরিমানার সঙ্গে পাকিস্তানের জন্য যোগ হয় আরও একটি হতাশা। সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে চার উইকেটে হেরে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ থেকে বিদায় নেয় তারা।

প্রথমে ব্যাট করে পাকিস্তান ৫ উইকেটে ১৩০ রান করে। শেষ দিকে দুর্দান্ত ব্যাটিং করে অপরাজিত ৪৭ রান করেন অধিনায়ক ফাতিমা সানা। ৩৬ বলের ইনিংসে তিনি চারটি চার ও দুটি ছক্কা মারেন।

জবাবে ফাতিমার চার উইকেট সত্ত্বেও ১৮.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্য পেরিয়ে যায় শ্রীলঙ্কা। ফলে ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার টিকিট পায় বর্তমান চ্যাম্পিয়নরা।

আইএন

Original Source
https://www.jagonews24.com/sports/football/1157325
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World