নটর ডেম কলেজে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ফল প্রকাশ করা হয়। কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে এ ফল পাওয়া যাচ্ছে। ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা...

নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ফল প্রকাশ করা হয়। কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে এ ফল পাওয়া যাচ্ছে।

ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার মধ্যে কলেজের ওয়েবসাইটে গিয়ে ভর্তির ফরম পূরণ করতে হবে। ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে বিকাশের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

পূরণকৃত ভর্তির ফরম ডাউনলোড করে ‘এ ফোর’ সাইজের সাদা কাগজে উভয় পৃষ্ঠা প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষিত রাখতে হবে এবং ১৮ সেপ্টেম্বর শুক্রবার কলেজে সশরীরে গিয়ে জমা দিতে হবে। এ বিষয়ে বিস্তারিত আগামী ১৭ সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে কলেজের ওয়েবসাইটে জানানো হবে।

ভর্তি ফি কোন বিভাগে কত

নটর ডেম কলেজের বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যমে ভর্তি সর্বমোট ফি (অনলাইন চার্জসহ) ২৩ হাজার ৫৭৩ টাকা ৪০ পয়সা। বিজ্ঞান বিভাগের ইংরেজি ভার্সনে অনলাইন চার্জসহ মোট ফি ৩৪ হাজার ২৭৯ টাকা ৪০ পয়সা।

অন্যদিকে ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে অনলাইন চার্জসহ মোট ফি ১৯ হাজার ৫৩৩ টাকা ৪০ পয়সা। মোট ফির মধ্যে ভর্তি ফি, টিউশন ফি (জুলাই-ডিসেম্বর, ২০২৬), কলেজ ড্রেস, খাতা, ব্যাগ, টি-শার্ট, ল্যাব, রেজিস্ট্রেশন ও অন্যান্য খাতের ফি রয়েছে।

এদিকে, চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের ভর্তি সম্পন্ন হওয়ার পর আসন খালি থাকা সাপেক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে। দ্বিতীয় মেধাতালিকা তৈরিতে লিখিত পরীক্ষার মেধাক্রম অনুসরণ করা হবে বলেও কলেজের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এএএইচ/ইএ

Original Source
https://www.jagonews24.com/education/news/1157342
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Education