ঢাবির জগন্নাথ হলের পাশে জোড়া ককটেল বিস্ফোরণ
Direct Source Verification:
This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পাশে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। জগন্নাথ হলের এক গেটকর্মী জানান, তাঁরা হলের গেটের ভেতরে বসে ছিলেন। এ সময় ভেতর থেকে বাইরে ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পান। একটি বিস্ফোরণের দ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পাশে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জগন্নাথ হলের এক গেটকর্মী জানান, তাঁরা হলের গেটের ভেতরে বসে ছিলেন। এ সময় ভেতর থেকে বাইরে ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পান। একটি বিস্ফোরণের দুই-তিন সেকেন্ড পর আরেকটি ককটেল বিস্ফোরিত হয় বলে জানান তিনি।
ঘটনার পর সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম আসে। পরে শাহবাগ থানা পুলিশও ঘটনাস্থলে আসে। তবে পুলিশও এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি। তারা ঘটনাটি তদন্ত করছে।

এদিকে, ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে সাড়ে ১১টার দিকে টিএসসি থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
বিস্তারিত আসছে...
Original Source
https://www.jagonews24.com/campus/news/1157647