১৬ বছরের ওয়ান্ডারকিডের ঝড়! প্রতিপক্ষের জালে আর্সেনালের ৪ গোল

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে ১৬ বছর বয়সী ম্যাক্স ডোম্যানের দুর্দান্ত জোড়া গোলে ইপসউইচ টাউনকে ৪-২ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। এই জয়ে আরও একবার ইংল্যান্ডের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ প্রতিভা হিসেবে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন ডোম্যান। গত মৌসুমে এভারটনের বিপক্ষে আর্সেনালের ২...

কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে ১৬ বছর বয়সী ম্যাক্স ডোম্যানের দুর্দান্ত জোড়া গোলে ইপসউইচ টাউনকে ৪-২ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। এই জয়ে আরও একবার ইংল্যান্ডের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ প্রতিভা হিসেবে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন ডোম্যান।

গত মৌসুমে এভারটনের বিপক্ষে আর্সেনালের ২-০ ব্যবধানের জয়ে একটি গোল ও একটি অ্যাসিস্ট করে আলোচনায় এসেছিলেন ডোম্যান। চলতি মৌসুমে প্রথম দলের হয়ে চার ম্যাচে অব্যবহৃত বদলি হিসেবে বেঞ্চে থাকার পর শনিবার অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেন তিনি। এর মাত্র তিন দিন পরই মূল দলে সুযোগ পেয়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন এই তরুণ।

পোর্টম্যান রোডে ম্যাচের মাত্র সাত মিনিটেই ব্যক্তিগত নৈপুণ্যে গোল করেন ডোম্যান। বল কেড়ে নিয়ে এদেরিকি এজের সঙ্গে পাস বিনিময়ের পর সেড্রিক কিপ্রেকে কাটিয়ে নিচের কোনায় বল পাঠান তিনি।

১৬ মিনিটে আর্সেনালের দ্বিতীয় গোলেও ভূমিকা রাখেন ডোম্যান। তার চাপের মুখে ইপসউইচের রক্ষণ থেকে বল ছুটে যায়। এরপর মিকেল মেরিনোর পাস পেয়ে নোনি মাদুয়েকে গোল করে ব্যবধান ২-০ করেন।

বিরতির পর মাঠে ফিরেই আবারও গোলের দেখা পান ডোম্যান। দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র ৯৮ সেকেন্ডের মধ্যে মার্টিন জুবিমেন্দির ডিফ্লেক্টেড পাস নিয়ন্ত্রণ করে বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে দেন তিনি।

এই গোলের মাধ্যমে প্রিমিয়ার লিগের কোনো দলের হয়ে এক ম্যাচে জোড়া গোল করা মাত্র দ্বিতীয় ১৬ বছর বয়সী খেলোয়াড় হলেন ডোম্যান। তার আগে ২০০২ সালে লিগ কাপের ম্যাচে রেক্সহ্যামের বিপক্ষে ওয়েন রুনি এই কীর্তি গড়েছিলেন।

আর্সেনালের হয়ে চতুর্থ গোলটি করেন মেরিনো। ৫৮ মিনিটে ডাউম্যান গুইমারেসের পাস নিজের দিকে আসতে দেন, আর সেই সুযোগে মেরিনো পোস্টে লেগে বল জালে পাঠান।

চার গোল হজমের পর অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইপসউইচ। ৬২ মিনিটে আনিস মেহমেতি গোল করে ব্যবধান কমান। পরে ম্যাচের শেষদিকে লেইফ ডেভিসের কাটব্যাক থেকে চুবা আকপম আরও একটি গোল করে স্কোরলাইন ৪-২ করেন।

তবে ম্যাচের মূল আকর্ষণ ছিলেন ডোম্যানই। ম্যাচের আগে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেছিলেন, চলতি মৌসুমে দলে খেলার প্রতিটি মিনিটই ডোম্যানকে অর্জন করে নিতে হবে। মাঠে নামার মাত্র সাত মিনিটের মধ্যেই গোল করে সেই চ্যালেঞ্জের জবাব দেন ১৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

১৭তম জন্মদিনের তিন মাস আগেই ডোম্যানের এমন পারফরম্যান্স ইংলিশ ফুটবলে তার ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

এমএমআর

Original Source
https://www.jagonews24.com/sports/football/1157679
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World