সাংবাদিকের বাসায় গুলি, অস্ত্রসহ গ্রেফতার ‌‘ভইরা দে’ গ্রুপের আতিক

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাংবাদিকের বাসায় গুলির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪ (এসআরবি-৪)। গ্রেফতার ব্যক্তি হলেন ‘ভইরা দে’ গ্রুপের আতিক। বুধবার (১৬ সেপ্টেম্বর) র‍্যাব-৪ (এসআরবি-৪) এর মিডিয়া অফিসার নুরাঙ্গীর নাহিদ এ তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে বাহিনীটির পদাতিক অধিনায়ক...

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাংবাদিকের বাসায় গুলির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪ (এসআরবি-৪)। গ্রেফতার ব্যক্তি হলেন ‘ভইরা দে’ গ্রুপের আতিক।

বুধবার (১৬ সেপ্টেম্বর) র‍্যাব-৪ (এসআরবি-৪) এর মিডিয়া অফিসার নুরাঙ্গীর নাহিদ এ তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে বাহিনীটির পদাতিক অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলে জানানো হয়।

এসআরবি-৪ জানায়, পল্লবীতে সাংবাদিকের বাসায় গুলিবর্ষণের ঘটনায় ‘ভইরা দে’ গ্রুপের আতিককে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৯ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

কেআর/এমআরএম

Original Source
https://www.jagonews24.com/national/news/1157720
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Crime