সমুদ্রে ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি জাহাজের সংঘর্ষ

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি একটি জাহাজের সংঘর্ষ হয়েছে। এ ঘটনাকে অগ্রহণযোগ্য ও অপেশাদার আখ্যা দিয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররা...

আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি একটি জাহাজের সংঘর্ষ হয়েছে। এ ঘটনাকে অগ্রহণযোগ্য ও অপেশাদার আখ্যা দিয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর ফার্স্টপোস্ট ও টাইমস অব ইন্ডিয়ার।

তবে, ভারতের দাবি- এ ঘটনায় সামরিক প্রশিক্ষণ, কলাকৌশল ও অস্ত্র স্থানান্তরের আগাম বিজ্ঞপ্তি বিষয়ক ১৯৯১ সালের চুক্তির ১০ ধারা সরাসরি লঙ্ঘন করেছে পাকিস্তান।

চুক্তির ওই ধারা অনুযায়ী, উভয় দেশের জলযানকেই আন্তর্জাতিক জলসীমায় চলার সময় একে অন্যের চেয়ে অন্তত ৩ নটিক্যাল মাইল দূরে অবস্থান করতে হবে।

এএমএ

Original Source
https://www.jagonews24.com/international/news/1157784
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World