গুজব বন্ধে ১০-১৫ মিনিটের ফ্যাক্টচেক অনুষ্ঠান করা যেতে পারে: প্রেস সচিব

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
সরকারের কাজ শুধু রাজনৈতিক বিতর্ক বা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়। রাষ্ট্রের আর্থসামাজিক ও রাজনৈতিক মূল্যবোধ ফিরিয়ে আনাও সরকারের দায়িত্ব। বর্তমানে গণমাধ্যমে ছড়ানো অনেক গুজব ও গুঞ্জনের কোনটি সত্য আর কোনটি মিথ্যা তা নির্দিষ্ট করতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ...

সরকারের কাজ শুধু রাজনৈতিক বিতর্ক বা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়। রাষ্ট্রের আর্থসামাজিক ও রাজনৈতিক মূল্যবোধ ফিরিয়ে আনাও সরকারের দায়িত্ব। বর্তমানে গণমাধ্যমে ছড়ানো অনেক গুজব ও গুঞ্জনের কোনটি সত্য আর কোনটি মিথ্যা তা নির্দিষ্ট করতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী।

গুজব প্রতিরোধে দেশের টেলিভিশন চ্যানেল ও পত্রিকাগুলো প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট সময় নিয়ে গুজব, গুঞ্জন, সত্য-মিথ্যা বা ফ্যাক্টচেক নিয়ে নিয়মিত অনুষ্ঠান ও প্রতিবেদন করতে পারে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। এর পাশাপাশি গত এক মাসে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, তা সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে বলেও তিনি জানিয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বর্তমান সরকারের গত এক মাসের কার্যক্রম নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সংবাদ সম্মেলনে সালেহ শিবলী এসব কথা বলেছেন। এই সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন প্রধান উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি।

প্রেস সচিব মুখপাত্র সালেহ শিবলী বলেন, গণমাধ্যমে বর্তমানে অনেক গুজব ও গুঞ্জন ছড়াচ্ছে। কোনটি সত্য আর কোনটি মিথ্যা-অনেক ক্ষেত্রে গণমাধ্যমকর্মীরাও তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন না। তাই দেশের টেলিভিশন চ্যানেল ও পত্রিকাগুলো প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট সময় নিয়ে গুজব, গুঞ্জন, সত্য-মিথ্যা বা ফ্যাক্টচেক নিয়ে নিয়মিত অনুষ্ঠান ও প্রতিবেদন করতে পারে।

তিনি আরও বলেন, সারাদিন মানুষ যে ধরনের গুজবের মধ্যে বসবাস করেছে দিনের শেষে ঘুমাতে যাওয়ার আগে একটি টেলিভিশন অনুষ্ঠান বা পত্রিকার প্রতিবেদন দেখে যেন তা যাচাই করে নিতে পারে—সকাল থেকে দেখা বা শোনা তথ্যের কোনটি সত্য এবং কোনটি মিথ্যা। গণমাধ্যমকর্মীরা এ ধরনের উদ্যোগ নিলে গুজব ও গুঞ্জনের সময় থেকে মানুষকে বের করে আনা সম্ভব হবে।

কেএইচ/কেএম

Original Source
https://www.jagonews24.com/national/news/1157860
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World