বাবাকে হত্যার মামলায় মেয়ের বিচার শুরুর শুনানি পেছালো

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
সাভারে ছুরিকাঘাতে বাবাকে হত্যার অভিযোগে করা মামলায় কারাগারে থাকা মেয়েকে আদালতে হাজির না করায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়েছে। আগামী ২৫ অক্টোবর এ বিষয়ে শুনানির নতুন দিন ধার্য করেছেন আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ...

সাভারে ছুরিকাঘাতে বাবাকে হত্যার অভিযোগে করা মামলায় কারাগারে থাকা মেয়েকে আদালতে হাজির না করায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়েছে। আগামী ২৫ অক্টোবর এ বিষয়ে শুনানির নতুন দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সরওয়ার আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ছিল। তবে আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি। এ কারণে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি না করে নতুন তারিখ ঠিক করেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. হাসান আলী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৮ মে সাভারে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় তার মেয়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। ঘটনার দিনই নিহত ব্যক্তির প্রথম পক্ষের ছেলে সাভার মডেল থানায় তার এক সৎ বোনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

পরে ওই মেয়েকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ নভেম্বর সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরবর্তীতে আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। এরপর মামলাটি ঢাকার জেলা ও দায়রা জজ আদালত হয়ে বিচারের জন্য ঢাকার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়।

এমডিএএ/এমকেআর

Original Source
https://www.jagonews24.com/law-courts/news/1157859
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World