প্রথম সন্তান আসার পর নতুন বাবাদের অভিজ্ঞতা কেমন হয়?

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
সন্তান জন্মের পর মায়েদের মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক আলোচনা হলেও, নতুন বাবাদের? মানসিক অবস্থা, টানাপোড়েন বা \'নিউ ড্যাড অ্যাংজাইটি\'র বিষয়টি প্রায়ই লোকচক্ষুর আড়ালে থেকে যায়। অথচ প্রথমবার বাবা হওয়ার পর একজন পুরুষের জীবনেও ঘটে যায় এক বিশাল পরিবর্তন। সন্তান জন্মের পর মায়েদের পাশাপাশি...

সন্তান জন্মের পর মায়েদের মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক আলোচনা হলেও, নতুন বাবাদের? মানসিক অবস্থা, টানাপোড়েন বা 'নিউ ড্যাড অ্যাংজাইটি'র বিষয়টি প্রায়ই লোকচক্ষুর আড়ালে থেকে যায়। অথচ প্রথমবার বাবা হওয়ার পর একজন পুরুষের জীবনেও ঘটে যায় এক বিশাল পরিবর্তন।

সন্তান জন্মের পর মায়েদের পাশাপাশি নতুন বাবাদের জীবনও রাতারাতি বদলে যায়। মনোবিজ্ঞানীদের মতে, প্রথমবার বাবা হওয়ার পর একজন পুরুষের কাঁধে হঠাৎ করেই দায়িত্বের এক বিশাল পাহাড় চেপে বসে, যা তাকে এক গভীর মানসিক টানাপোড়েনের মুখে দাঁড় করিয়ে দেয়।

যেসব অভিজ্ঞতার মধ্য দিয়ে নতুন বাবারা যান

​নতুন বাবাদের সন্তানের সুরক্ষা ও স্বাস্থ্যের উদ্বেগের পাশাপাশি পরিবারের অন্নসংস্থানের চিন্তা কাজ করে, প্রথম সন্তান জন্মের পর মনের ভেতরে এক ধরনের পারিবারিক ও আর্থিক চাপ অনুভব করে। 'প্রোভাইডার' হিসেবে নিজেকে প্রমাণ করার এই অলিখিত চাপ তাদের তটস্থ রাখে।

​আত্মপরিচয় ও জীবনযাত্রার পরিবর্তন

বাবাদের নিজের পুরোনো জীবন ও স্বাধীন সত্তা হারিয়ে যাওয়ার ভয়ের পাশাপাশি সব দায়িত্ব নিখুঁতভাবে পালন করার মনস্তাত্ত্বিক চাপ কাজ করে।

​ঘুমের চরম ঘাটতি

টানা ঘুমের অভাবে মস্তিষ্কের ধৈর্য ও সহনশীলতা কমে যাওয়ার আশংকা থাকে। ফলে মেজাজ খিটখিটে হয়ে ওঠে, যা অনেক সময় স্বামী-স্ত্রীর সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

​আচরণগত বদল

ভেতরের উদ্বেগ ও 'নিউ ড্যাড অ্যাংজাইটি' সরাসরি প্রকাশ না পেয়ে প্রায়ই খিটখিটে মেজাজ, কাজে অতিরিক্ত ডুবে থাকা কিংবা নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে নেওয়ার মাধ্যমে বাইরে আসে।

​অধিকাংশ নতুন বাবারা মুখে ‌‌‍‍আমি ঠিক আছি বললেও ভেতরে ভেতরে চরম মানসিক চাপে ভোগেন। তাই মায়েদের মানসিক স্বাস্থ্যের পাশাপাশি নতুন বাবাদের মানসিক স্বাস্থ্যের প্রতিও পরিবারের সবার যত্নশীল হওয়া প্রয়োজন।

এসএকেওয়াই

Original Source
https://www.jagonews24.com/lifestyle/article/1157857
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Lifestyle