অ্যানিমেলের লাভবাইট থেকে অনুপ্রাণিত আইফোন ১৮-এর বার্গেন্ডি রং!

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
আইফোনের নতুন রং নিয়ে নেটপাড়ায় কম আলোচনা হয়নি। কিন্তু এবার যে দাবি ভাইরাল হয়েছে, তা শুনলে রীতিমতো চোখ কপালে উঠতে পারে! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, আইফোন ১৮ প্রো-এর নতুন বার্গেন্ডি রং নাকি বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরির ‘লাভ মার্ক’ থেকে অনুপ্রাণিত। তবে মজার...

আইফোনের নতুন রং নিয়ে নেটপাড়ায় কম আলোচনা হয়নি। কিন্তু এবার যে দাবি ভাইরাল হয়েছে, তা শুনলে রীতিমতো চোখ কপালে উঠতে পারে! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, আইফোন ১৮ প্রো-এর নতুন বার্গেন্ডি রং নাকি বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরির ‘লাভ মার্ক’ থেকে অনুপ্রাণিত। তবে মজার এই দাবির পেছনে রয়েছে একটি স্যাটায়ার পোস্ট, সত্যি কোনো অ্যাপল ঘোষণা নয়।

সম্প্রতি ‘স্যাটায়ারলজি’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে এই দাবি করা হয়। পোস্টটিতে মজা করে বলা হয়, অ্যানিমেল ছবিতে তৃপ্তি দিমরির আলোচিত ‘লাভ মার্ক’ দেখে অ্যাপলের নতুন বার্গেন্ডি রঙের অনুপ্রেরণা এসেছে। এমনকি পোস্টে অ্যাপলের সিইও জন টার্নাস এবং তৃপ্তি দিমরির মধ্যে কাল্পনিক কথোপকথনের কথাও তুলে ধরা হয়।

পোস্টটি শুধু মজার দাবিতেই থেমে থাকেনি। সেখানে বলা হয়, তৃপ্তি নাকি অ্যাপল পার্কে উপস্থিত ছিলেন এবং অ্যাপলের পক্ষ থেকে তাকে নতুন আইফোনও দেখানো হয়েছিল। পুরো বিষয়টি এমনভাবে সাজানো হয়েছিল যে, প্রথমবার দেখলে অনেকের কাছেই সেটিকে সত্যি খবর বলে মনে হতে পারে।

তবে পোস্টটির নিচেই স্পষ্ট করে জানানো হয়েছিল যে এটি একটি স্যাটায়ার, অর্থাৎ বিনোদনের উদ্দেশ্যে তৈরি ব্যঙ্গাত্মক কনটেন্ট। বাস্তবে অ্যাপল বার্গেন্ডি রংটি তৃপ্তি দিমরি কিংবা অ্যানিমেল ছবির কোনো দৃশ্য থেকে অনুপ্রাণিত করেছে এমন কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।

তবে এই স্যাটায়ারের পেছনে একটি সত্যি ঘটনা রয়েছে। তৃপ্তি দিমরি এবারের অ্যাপলের আইফোন লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে আয়োজিত অনুষ্ঠানে তাকে অ্যাপলের সিইও জন টার্নাসের সঙ্গে দেখা যায়। গায়ক এপি ধিলন-ও সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তৃপ্তির সঙ্গে জন টার্নাসের কথোপকথনের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এই বাস্তব ঘটনাটিকেই স্যাটায়ারলজি মজার গল্পের সঙ্গে জুড়ে দেয়। ফলে পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেই সেটিকে সত্যি বলে ধরে নেন। পোস্টটিতে তিন হাজারের বেশি লাইকও পড়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কমেন্টেও দেখা যায় নানা ধরনের প্রতিক্রিয়া। কেউ বার্গেন্ডি রং নিয়ে মজার মন্তব্য করেছেন, কেউ আবার তৃপ্তির পিআর টিমের সঙ্গে বিষয়টি মিলিয়েছেন। আবার কেউ পোস্টটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অর্থাৎ, স্যাটায়ার বা বিদ্রূপ ও হাস্যরস হলেও সেটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোভাবেই আলোড়ন তৈরি করে।

আসল বিষয় হলো, তৃপ্তি দিমরির অ্যাপল ইভেন্টে উপস্থিত থাকার ঘটনা সত্যি, কিন্তু তার ‘লাভ মার্ক’ থেকে আইফোন ১৮ প্রো-এর বার্গেন্ডি রং তৈরি হয়েছে এই দাবির কোনো ভিত্তি নেই। এটি মূলত একটি ব্যঙ্গাত্মক সোশ্যাল মিডিয়া পোস্ট, যা বাস্তব একটি ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়ায় আরও বিশ্বাসযোগ্য মনে হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট যতই মজার বা বিশ্বাসযোগ্য মনে হোক, সেটিকে সত্যি ধরে নেওয়ার আগে পোস্টটি স্যাটায়ার কি না এবং দাবিটির পক্ষে নির্ভরযোগ্য সূত্র আছে কি না, তা যাচাই করাই নিরাপদ।

সূত্র: ইনস্টাগ্রাম, ওপেন ম্যাগাজিন

কেএসকে

Original Source
https://www.jagonews24.com/technology/article/1157888
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Business