বুকের দুধ শ্বাসনালীতে আটকে প্রাণ গেল ৮ মাসের শিশুর

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
চুয়াডাঙ্গার জীবননগরে ঘুমন্ত অবস্থায় বুকের দুধ শ্বাসনালীতে আটকে জুনায়েদ নামের আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। জুনায়েদ ওই গ্রামের জিহাদের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনগত রাতে ঘ...

চুয়াডাঙ্গার জীবননগরে ঘুমন্ত অবস্থায় বুকের দুধ শ্বাসনালীতে আটকে জুনায়েদ নামের আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। জুনায়েদ ওই গ্রামের জিহাদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনগত রাতে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে তার মা বুকের দুধ খাওয়াচ্ছিলেন। একপর্যায়ে দুধ শ্বাসনালীতে আটকে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এস কে সাইমুম সৈকত বলেন, ‌‘হাসপাতালে আনার সময়ই শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার প্রায় দেড় থেকে দুই ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে। শ্বাসনালীতে দুধ আটকে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে।’

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

হুসাইন মালিক/এসআর/এএসএম

Original Source
https://www.jagonews24.com/country/news/1157907
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World