মক্কা-মদিনার নিরাপত্তা সব সংঘাতের ঊর্ধ্বে রাখতে হবে: চরমোনাই পীর

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
মক্কা-মদিনা অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সংবাদে উদ্বেগ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, মক্কা-মদিনায় মঙ্গলবার যখন সতর্কতামূলক সাইরেন বেজেছে তাতে গোটা মুসলিম উম্মাহ থমকে গিয়েছিল। হারামাইন তথা মক্কা ও মদিনা বিশ্বের শতকোটি মুসলিমের প্রা...

মক্কা-মদিনা অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সংবাদে উদ্বেগ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, মক্কা-মদিনায় মঙ্গলবার যখন সতর্কতামূলক সাইরেন বেজেছে তাতে গোটা মুসলিম উম্মাহ থমকে গিয়েছিল। হারামাইন তথা মক্কা ও মদিনা বিশ্বের শতকোটি মুসলিমের প্রাণস্পন্দন। আমাদের চূড়ান্ত সীমারেখা।

তিনি বলেন, মক্কা ও মদিনা সব রাষ্ট্র-রাজনীতির ঊর্ধ্বের বিষয়। ফলে মক্কা-মদিনার নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধে রাখতে হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

তিনি বলেন, স্বস্তির বিষয় হলো হুতিদের পক্ষ থেকে মক্কা-মদিনার নিরাপত্তার প্রতি কোনো ধরনের হুমকি সৃষ্টি না করার বার্তা পাওয়া গেছে। এই অবস্থানের ওপরে তাদের অটল থাকতে হবে।

একই সঙ্গে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যেহেতু ইসলামের প্রধান দুই পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনারা পালন করছেন সেহেতু এমন কোনো রাজনৈতিক বিরোধে জড়িয়ে পড়া উচিৎ না যাতে পবিত্র দুই শহরের প্রতি কোনো ধরনের হুমকি তৈরি হয়। শুধু নিরাপত্তাই না বরং এই দুই শহর ও জাজিরাতুল আরবের শান ও মর্যাদা রক্ষা করাও সৌদি সরকারের দায়িত্ব।

এমইউ/এমআইএইচএস/

 

Original Source
https://www.jagonews24.com/national/news/1158019
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World